কারিগরি শিক্ষা ও উপ-সহকারী প্রকৌশলী পদ নিয়ে ষড়যন্ত্রের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ।
তারিখ: ১৪ আগস্ট, ২০২৫
ডিপ্লোমা প্রকৌশল ও কল্যাণ ফাউন্ডেশন এর আয়োজনে কারিগরি শিক্ষা ও উপ-সহকারী প্রকৌশলী পদ নিয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের ষড়যন্ত্রের প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ সমাবেশ করেছে ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশন। সমাবেশে বক্তারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র প্রতিহত করে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ার আহবান জানান। কেন্দ্রীয় প্রতিনিধি মোস্তাফিজ ও সাইফুলের সঞ্চালনায় গাজীপুরের জয়দেবপুরের শিববাড়ির উত্তাল সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রতিনিধি ইসহাক (পিকু)। উল্লেখ্য: প্রায় ১৫০ বছর আগে প্রতিষ্ঠিত উপ-সহকারী প্রকৌশলী পদে সম্প্রতি গ্রাজুয়েট ইঞ্জিনিয়াররাও সুযোগ চেয়ে নানা উস্কানিমূলক কর্মকাণ্ড শুরু করে। যার প্রেক্ষিতে “ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড” এর সেকশন ইঞ্জিনিয়ার পদে ডিপ্লোমা প্রকৌশলী নিয়োগের বিরুদ্ধে রিট করে নিয়োগ কার্যক্রম স্থগিত করতে বাধ্য করে। এতে বিক্ষুদ্ধ ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা নিজেদের পদবী রক্ষা ও চলমান সংকট মোকাবেলায় রাজপথে নেমে আসে।
দাবি সমূহ হলঃ
১. অবিলম্বে DMTCL এর সেকশন ইঞ্জিনিয়ার পদের স্থগিত পরিক্ষা গ্রহণ করতে হবে।
২. উপসহকারী প্রকৌশলী পদ নিয়ে সড়যন্ত্রকারী ও ইন্ধন দাতাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে হবে।
৩. যে সকল প্রতিষ্ঠান উপ সহকারী প্রকৌশলী পদে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ব্যতীত অন্য ডিগ্রিধারীদের আবেদনের সুযোগ দিচ্ছে তাদের বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা নিতে হবে।
৪. কারিগরি শিক্ষা নিয়ে অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থান ইয়ে হবে।
৫. কারিগরি নিয়োগবিধী শতভাগ অনুসরণ করে ডিপ্লোমা প্রকৌশলীদের যথাযথ মর্যাদা নিশ্চিত করতে হবে।
কারিগরি বোর্ডের বিভিন্ন সিদ্ধান্ত ও ডিপ্লোমা প্রকৌশলীদের নানা দাবি তুলে ধরেন সমাবেশে।

