News Bulletin-PNG
মঙ্গলবার, ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, সকাল ৭:৫৮
  1. অর্থ ও বাণিজ্য
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. ট্যুরিজম
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রশাসন
  15. ফিচার

সিরাজগঞ্জের সাবেক এমপি হেনরি স্বামীসহ মৌলভীবাজার থেকে গ্রেপ্তার

News Bulletin
সেপ্টেম্বর ৩০, ২০২৪ ৯:৩৪ অপরাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জের-২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরি ও তার স্বামী সিরাজগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান লাবু তালুকদারকে মৌলভীবাজার থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ৩টার দিকে মৌলভীবাজারের সোনাপুর এলাকা থেকে স্থানীয় দেলওয়ার হোসেন বাচ্চুর বাসা থেকে তাদের গ্রেপ্তার করে র‌্যাব-৯।

আরও পড়ুন—    কুড়িগ্রামে তিস্তার পানি বিপৎসীমার ৩১ সেন্টিমিটার ওপরে

দীর্ঘদিন ধরে তারা ওই বাসায় আত্মগোপনে ছিলেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সরকার পতনের পর থেকে হেনরি ও তার স্বামী লাবু তালুকদার বেশ কয়েক দিন আত্মগোপনে ছিলেন। পরে সোনাপুর এলাকায় অভিযান চালিয়ে স্বামীসহ হেনরিকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৯ শ্রীমঙ্গলের কোম্পানি কমান্ডার মো. নুরনবী বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা রয়েছে।

সূত্রঃ ইউএনবি

প্রিয়খবর/নয়ন

আজকের সর্বশেষ সব খবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST