News Bulletin-PNG
শনিবার, ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ৪:৩৩
  1. অর্থ ও বাণিজ্য
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. ট্যুরিজম
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রশাসন
  15. ফিচার

‘অতীতে ভারতের সাথে নিষ্ক্রিয়তা থেকে থাকলেও তা শেষ হয়ে গেছে’

সিনিয়র রিপোর্টারঃ
সেপ্টেম্বর ২২, ২০২৪ ১:০৮ অপরাহ্ণ
Link Copied!

নদীর পানি কেবল রাজনীতি নয়, এটি কূটনীতি এবং অর্থনীতিও। ভারতের সাথে আগের সরকারের কোনো নিস্ক্রিয়তা থেকে থাকলেও সেই দিন শেষ হয়ে গেছে। এমন মন্তব্য করে পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন- ‘বিগত সরকার বাংলাদেশের দাবিগুলো আন্তজার্তিক সম্প্রদায়ের কাছে তুলে ধরেননি।’

রোববার (২২ সেপ্টেম্বর) সকালে ফেনীর পরশুরামের নিজকালিকাপুর এলাকায় মুহুরী নদীর ভাঙন পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন—    বাংলাদেশকে হেসেখেলে হারাল ভারত

রিজওয়ানা হাসান বলেন, ‘দরকষাকষি করে চুক্তি অনুকূলে থাকলে তা স্বাক্ষর করা হবে। অন্যদেশ কি পদক্ষেপ নিলো তা আমাদের দেখার বিষয় নয়। এ সময় তিস্তা চুক্তির খসড়া হয়ে যাওয়ায় পরও ভারত স্বাক্ষর করেনি বলেও জানান তিনি।’

পানি সম্পদ উপদেষ্টা বলেন, ‘মানুষের দুর্দশা-চাহিদার বিষয়ে উজানের দেশগুলোর সাথে আলোচনা করা হবে। মানবিক কারণে হলেও ভারত-বাংলাদেশকে একসাথে পানি ব্যবস্থাপনার সমস্যার সমাধানের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। এ সময় বাংলাদেশের দাবিগুলোকে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে উপস্থাপন করা হবে বলেও জানান তিনি।’

প্রিয়খবর/নয়ন

আজকের সর্বশেষ সব খবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST