News Bulletin-PNG
বৃহস্পতিবার, ২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ১১:৪০
  1. অর্থ ও বাণিজ্য
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. ট্যুরিজম
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রশাসন
  15. ফিচার

সবুজ বাংলাদেশ বরিশাল জেলা কমিটির শপথ গ্রহণ ও বৃক্ষরোপণ কর্মসূচি

News Bulletin
আগস্ট ১৪, ২০২৫ ১১:৩২ অপরাহ্ণ
Link Copied!

সবুজ বাংলাদেশ বরিশাল জেলা কমিটির শপথ গ্রহণ ও বৃক্ষরোপণ কর্মসূচি

বরিশাল, ১৪ আগস্ট ২০২৫ — পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন সবুজ বাংলাদেশ বরিশাল জেলা কমিটির উদ্যোগে ব্রজমোহন কলেজ প্রাঙ্গণে জেলা কমিটির শপথ গ্রহণ ও বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিএম কলেজের সাবেক মেধাবী ছাত্র, সমাজসেবক এবং মাধবপাশা ইউনিয়নের দুইবারের সফল পদকপ্রাপ্ত সাবেক চেয়ারম্যান ওয়াহিদুল ইসলাম খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের ভাতিজা মো. জসিম উদ্দিন, বিশিষ্ট সমাজসেবক জনাব সালাউদ্দিন তালুকদার মিন্টু, তরুণ সমাজসেবক ওয়াসিম মৃধা এবং সমাজসেবক ফয়সাল শিকদার।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সবুজ বাংলাদেশ বরিশাল জেলা কমিটির সভাপতি নুরুল হুদা পনু এবং সঞ্চালনা করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন সহ-সভাপতি সাইদুল ইসলাম, ফারজানা ইসলাম, তপন কুমার মিত্র, নাজমুল ইসলাম মুন্না ও রিয়াজ সিকদার, সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম সাগর, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক নাজমুল হাসান শাহীন, অর্থ সম্পাদক আজিজুল হক, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রুম্পা আক্তার, নারী ও শিশু বিষয়ক সম্পাদক সাদিয়া আক্তার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মফিজুল ইসলাম, নদী সংরক্ষক বিষয়ক সম্পাদক স্বপন মুন্সী সহ অসংখ্য সবুজিয়ানরা।

বক্তারা পরিবেশ দূষণ, তার প্রভাব এবং দূষণ রোধে করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
সবুজ বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে এবং আগামীতে আরও বিস্তৃত পরিসরে পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি করা হবে।

আজকের সর্বশেষ সব খবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST