News Bulletin-PNG
শনিবার, ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, সকাল ১১:২৪
  1. অর্থ ও বাণিজ্য
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. ট্যুরিজম
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রশাসন
  15. ফিচার

শরীয়তপুরে ‘সবুজ বাংলাদেশ’ জেলা কমিটি গঠন: পরিবেশ রক্ষায় নবযাত্রা

News Bulletin
আগস্ট ১৫, ২০২৫ ১২:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

শরীয়তপুরে ‘সবুজ বাংলাদেশ’ জেলা কমিটি গঠন: পরিবেশ রক্ষায় নবযাত্রা

পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন সবুজ বাংলাদেশ-এর শরীয়তপুর জেলা কমিটি গঠন করা হয়েছে। সংগঠনটি দীর্ঘদিন ধরে দেশব্যাপী বৃক্ষরোপণ, নদী ও খাল রক্ষা, বর্জ্য ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করে আসছে।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো: আবু তাহের হাওলাদার এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো: রিংকু খাঁন। তারা জানিয়েছেন, আগামী দিনে শরীয়তপুর জেলায় সবুজায়ন ও পরিবেশ রক্ষায় সমন্বিত কর্মসূচি হাতে নেওয়া হবে।

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন—

সিনিয়র সহ-সভাপতি: মোসা: ইসরাত আবেদীন বিথী

সহ-সভাপতি: মোসা: হাসিনা আক্তার

সহ-সাধারণ সম্পাদক: মো: সুজন মোল্লা, মো: শরিফ মাদবর

সাংগঠনিক সম্পাদক: মো: বরকত মাদবর

সহ-সাংগঠনিক সম্পাদক: মো: রফিক বেপারী

অর্থ সম্পাদক: মো: টুটুল

কৃষি বিষয়ক সম্পাদক: মো: জাকির হোসেন

সংগঠনের কেন্দ্রীয় নেতারা আশা প্রকাশ করেছেন, নবগঠিত এই কমিটি শরীয়তপুর জেলায় বৃক্ষরোপণ কর্মসূচি জোরদার করবে, জনসচেতনতা বৃদ্ধির জন্য গ্রাম-গ্রামান্তরে সভা-সেমিনার আয়োজন করবে এবং স্থানীয় পরিবেশ দূষণ রোধে কার্যকর ভূমিকা রাখবে।

উল্লেখ্য, ‘সবুজ বাংলাদেশ’ প্রতিষ্ঠালগ্ন থেকে দেশের বিভিন্ন জেলায় প্রায় কয়েক লাখ গাছ রোপণ করেছে এবং বন্যা, ঘূর্ণিঝড়সহ নানা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে। সংগঠনটি বিশ্বাস করে, সরকারি-বেসরকারি সহযোগিতায় টেকসই পরিবেশ রক্ষায় এই কমিটি হবে কার্যকর ভূমিকার অগ্রদূত।

আজকের সর্বশেষ সব খবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST