News Bulletin-PNG
মঙ্গলবার, ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ১১:৩২
  1. অর্থ ও বাণিজ্য
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. ট্যুরিজম
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রশাসন
  15. ফিচার

নয়াপল্টনে লাখো নেতাকর্মী, বক্তব্য দেবেন তারেক রহমান

জে এম আলী নয়নঃ
সেপ্টেম্বর ১৭, ২০২৪ ৩:৪৭ অপরাহ্ণ
Link Copied!

নয়াপল্টনে শুরু হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সমাবেশ। বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর আড়াইটায় এ সমাবেশ শুরু করে দলটি।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ ছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জ্যেষ্ঠ নেতারা বক্তব্য দেবেন সমাবেশে।

আরও পড়ুন—    ১৪ দিনে প্রবাসী আয় এলো ১৪ হাজার কোটি টাকা

বেলা আড়াইটায় কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও বেলা ১২টার আগে থেকেই ছোট ছোট মিছিল নিয়ে আসছে দলটির নেতাকর্মী। তাদের হাতে দলীয় ও জাতীয় পতাকা, ব্যানার, ফেস্টুন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নয়াপল্টন ও এর আশপাশের এলাকায় বিএনপি নেতাকর্মীদের উপস্থিতিতে সরগরম হয়ে উঠছে।

রাজধানীর বিভিন্ন ইউনিটি থেকে ছোট ছোট মিছিলে আসছে। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠছে নয়াপল্টন। সমাবেশ কেন্দ্র করে কার্যালয়ের সামনে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে।

সমাবেশে সভাপতিত্ব করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশ যৌথভাবে সঞ্চালনা করবেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সদস্যসচিব আমিনুল হক ও তানভীর আহমেদ রবিন।

প্রিয়খবর/নয়ন

আজকের সর্বশেষ সব খবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST