News Bulletin-PNG
রবিবার, ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ১:৪০
  1. অর্থ ও বাণিজ্য
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. ট্যুরিজম
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রশাসন
  15. ফিচার

বেড়েছে ক্রিকেটারদের ম্যাচ ফি

News Bulletin
আগস্ট ৭, ২০২৫ ৯:২১ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ-নেদারল্যান্ডস টি-টোয়েন্টি সিরিজের আবহেই শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টির আসর। জাতীয় দলে না থাকলেও এবারের টুর্নামেন্টে মাঠ কাঁপাতে দেখা যাবে তামিম ইকবাল, মুশফিকুর রহিম আর মাহমুদউল্লাহ রিয়াদকে।

৩০ আগস্ট শুরু বাংলাদেশ আর নেদারল্যান্ডস টি-টোয়েন্টি সিরিজ। আগামী ১৪ সেপ্টেম্বর শুরু হবে ঘরোয়া ক্রিকেটের জমজমাট এনসিএল টি-টোয়েন্টি আসর।

এরইমধ্যে ভেন্যুও অনেকটা চূড়ান্ত হয়ে গেছে। ঢাকা ও চট্টগ্রামে খেলা নেই। খেলা হবে সিলেট, বগুড়া আর রাজশাহীতে। সিলেটে হতে পারে দিবারাত্রির ম্যাচও।

টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান আজ (বৃহস্পতিবার) গণমাধ্যমের সঙ্গে আলাপে ভেন্যুর পাশাপাশি উইকেট ও খেলোয়াড়দের আর্থিক বিষয় নিয়েও কথা বলেছেন।

ভালো উইকেটে খেলা আয়োজনের প্রতিশ্রুতি দিয়ে আকরাম বলেন, ‘অবশ্যই ভালো উইকেটে খেলাতে চাই। টি-টোয়েন্টিতে যেন রান হয় ওই জিনিসটা আমাদের মাথায় আছে।’

ভালো উইকেটের পাশাপাশি ক্রিকেটারদের সুযোগ-সুবিধা বাড়ানোর অঙ্গীকারও বিসিবি কর্তা আকরাম খানের কণ্ঠে, ‘আমরা ভালো দিতে যাচ্ছি। আপনারা জানেন, গতবার ওদের ম্যাচ ফি ছিল ২৫ হাজার। সেটা আমরা এবার ৪০ হাজার করেছি। পাশাপাশি অন্যান্য সুযোগ-সুবিধাও আমরা বাড়ানোর চেষ্টা করছি।’

আজকের সর্বশেষ সব খবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST