News Bulletin-PNG
মঙ্গলবার, ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:৩৬
  1. অর্থ ও বাণিজ্য
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. ট্যুরিজম
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রশাসন
  15. ফিচার

২৬৮ কর্মকর্তাকে উপ-সচিব পদে পদোন্নতি দিল সরকার

News Bulletin
আগস্ট ৩০, ২০২৫ ৯:১৬ অপরাহ্ণ
Link Copied!

সরকার ২৬৮ জন কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দিয়েছে। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বিসিএসের ৩০তম ব্যাচের কর্মকর্তাদের সিনিয়র সহকারী সচিব থেকে উপসচিব পদে পদোন্নতি দেয়া হয়েছে। আজ প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পদোন্নতির সারসংক্ষেপ অনুমোদন করা হয়।

নিয়ম অনুযায়ী, উপসচিব পদে পদোন্নতির জন্য অন্তত পাঁচ বছর সিনিয়র সহকারী সচিব পদে চাকরি ও মোট ১০ বছরের সরকারি চাকরির অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। বিসিএস ৩০তম ব্যাচের কর্মকর্তারা এ যোগ্যতা অর্জন করেছিলেন ২০২২ সালের ৩ জুন। তবে দীর্ঘদিন ধরে তাদের পদোন্নতি ঝুলে ছিল।

তথ্য অনুযায়ী, এ ব্যাচে মোট ২৭৭ জন কর্মকর্তা ছিলেন। পদোন্নতির যোগ্য প্রশাসন ক্যাডারের ৩১৯ জন ও অন্যান্য ক্যাডারের ২২৩ জন কর্মকর্তা ডিএস পুলে আবেদন করেন। তাদের মধ্যে ২৬৮ জনকে পদোন্নতি দেয়া হয়েছে।

এদিকে মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, অতিরিক্ত সচিবের ২১২ পদে রয়েছেন ৩৫৮ জন, যুগ্ম সচিবের ৫০২ পদে রয়েছেন ১ হাজার ২৮ জন এবং উপসচিবের অনুমোদিত ১ হাজার ৪২০ পদে বর্তমানে কর্মরত আছেন ১ হাজার ৪০০ জন কর্মকর্তা। ফলে নতুন পদোন্নতিপ্রাপ্তদের পদ খালি না থাকায় আপাতত তাদের পূর্ববর্তী পদেই দায়িত্ব পালন করতে হবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের যোগদানপত্র সরাসরি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর অথবা অনলাইনে দাখিল করতে হবে। কর্মস্থল পরিবর্তন হয়ে থাকলে সংশ্লিষ্ট দফতরের ঠিকানা উল্লেখ করতে হবে। কোনো কর্মকর্তার বিরুদ্ধে বিরূপ তথ্য পাওয়া গেলে পদোন্নতির আদেশ সংশোধন বা বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করেছে।

জনস্বার্থে জারিকৃত এ পদোন্নতির আদেশ অবিলম্বে কার্যকর হবে।

উপ-সচিব পদে পদোন্নতি কর্মকর্তাদের তালিকা দেখুন

আজকের সর্বশেষ সব খবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST