News Bulletin-PNG
বৃহস্পতিবার, ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ২:১৩
  1. অর্থ ও বাণিজ্য
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. ট্যুরিজম
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রশাসন
  15. ফিচার

শ্রমিক-মালিক সুন্দর সম্পর্ক গড়ে তোলা হবেঃ ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদকঃ
সেপ্টেম্বর ১২, ২০২৪ ৭:৫৭ অপরাহ্ণ
Link Copied!

কলকারখানাসহ সকল ক্ষেত্রে শ্রমিক-মালিক সুন্দর সম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “আমার একটা বড় আশা, যে মেয়াদকালে আমরা এখানে থাকব, শ্রমিক-মালিকের সম্পর্কটা সুন্দরভাবে গড়ে তোলা।”

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর একটি হোটেলে ব্যবসায়ীদের সঙ্গে ‘ন্যাশনাল বিজনেস ডায়লগ’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

জেনেভা কনভেনশনে যোগদান প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, এটা বহুদিন পড়ে আছে, আমরা জেনেভা কনভেনশনে যোগ দিতে পারিনি। সবাই যখন একটা টিম হলাম; শ্রমিক, মালিক, সরকার সবাই যখন টিম হলাম ওটাও আমরা করে ফেলব।

আরও পড়ুন—    চার উপদেষ্টা সম্পর্কে যা জানা যাচ্ছে!

তিনি বলেন, ওটা না করলে সামনে এগিয়ে যাওয়া কষ্টকর হবে। যেখানেই যাবেন এটা বাধা দেবে। পশ্চিমারা বলছে তোমরা শ্রমিকদের যা শর্ত, প্রাপ্য এগুলোতে তোমরা সই করছ না। কাজেই যদি আমাদের এগিয়ে যেতে হয় পরিষ্কার ভাবে হতে হবে।

ড. ইউনূস বলেন, আমাদের সাহস দিন, এগিয়ে আসেন, আমরা সবাই মিলে আইএলও কনভেনশনে স্বাক্ষর করে ফেলি।

প্রিয়খবর/নয়ন

আজকের সর্বশেষ সব খবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST