News Bulletin-PNG
, , ,
  1. অর্থ ও বাণিজ্য
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. ট্যুরিজম
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রশাসন
  15. ফিচার

জাফরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হিসেবে তৃতীয়বার নির্বাচিত হলেন মো. মিজান উদ্দিন সোহাগ

News Bulletin
জুন ২৩, ২০২৬ ১১:১৮ অপরাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলাধীন চরশাহী ইউনিয়নের জাফরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির (এসএমসি) সভাপতি হিসেবে তৃতীয় বারের মতো পুনর্নির্বাচিত হয়েছেন শিক্ষানুরাগী ও বিশিষ্ট সমাজসেবক মো. মিজান উদ্দিন সোহাগ।

বুধবার (২৩ জুন ২০২৬) সকাল ১১টায় বিদ্যালয়ের অফিস কক্ষে অনুষ্ঠিত পরিচালনা কমিটির সভায় এ নির্বাচন সম্পন্ন হয়। সভায় এসএমসি কমিটির নির্বাচিত ১২ জন সদস্য উপস্থিত ছিলেন।

নির্বাচনে সভাপতি পদে একমাত্র প্রার্থী হিসেবে মো. মিজান উদ্দিন সোহাগের নাম প্রস্তাব করেন অভিভাবক সদস্য জাহিদ হোসেন মিলন। অন্য কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে তিনি সভাপতি নির্বাচিত হন।

একই সভায় কণ্ঠভোটের মাধ্যমে বিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য ও বিশিষ্ট সমাজসেবক মোস্তফা সুমনকে সহ-সভাপতি নির্বাচিত করা হয়।

সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও এসএমসি কমিটির সদস্য সচিব জয়শ্রী রানী মজুমদারের পরিচালনায় নির্বাচন কার্যক্রম পরিচালনা করেন রহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মাইনুল হাসার টুটুল।

উল্লেখ্য, পূর্ব জাফরপুর গ্রামের কৃতী সন্তান মো. মিজান উদ্দিন সোহাগ একজন সুপরিচিত সমাজসেবক ও শিক্ষানুরাগী ব্যক্তি। সততা, দায়িত্বশীলতা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি এলাকায় ব্যাপক সুনাম অর্জন করেছেন। তাঁর পুনর্নির্বাচনে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সচেতন মহলের মধ্যে সন্তোষ প্রকাশ করা হয়েছে।

উল্লেখ্য, বিগত পাঁচ বছর জাফরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালনকালে মো: মিজান উদ্দিন সোহাগ স্কুলের অবকাঠামোগত উন্নয়ন, ফুলের বাগান, লেখাপড়ার মানোন্নয়ন, নিরাপদ পানির ব্যবস্থা, সীমানা প্রাচীর, শৌচাগার নির্মাণ, বিদ্যালয়ের শিক্ষার্থীদের সংখ্যা বৃদ্ধি, পর্যাপ্ত শিক্ষকের ব্যবস্থাসহ সার্বিক পরিস্থিতির উন্নতিতে নিরলসভাবে সার্বিক সহযোগিতা করায় সকলেই কৃতজ্ঞতা জানান।

নবনির্বাচিত সভাপতি মো: মিজান উদ্দিন সোহাগ তাঁর প্রতিক্রিয়ায় তিনি বলেন, “আমি এই বিদ্যালয়ের একজন সাবেক শিক্ষার্থী। আমাকে পুনরায় এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করায় বিদ্যালয় পরিচালনা পর্ষদের সকল সদস্য, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “আমার ওপর অর্পিত এই দায়িত্ব আমি সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালনের চেষ্টা করব। বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন এবং শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে অভিভাবক, শিক্ষক ও পরিচালনা কমিটির সকলকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। সবার সহযোগিতায় জাফরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা করছি।”

শিক্ষা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ একটি প্রজন্ম গড়ে তুলতে তাঁর নেতৃত্ব বিদ্যালয়ের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট সকলের প্রত্যাশা।

বর্তমানে মো: মিজান উদ্দিন সোহাগ বাংলাদেশ ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিচালক ফোরাম, লক্ষ্মীপুর জেলা শাখার দীর্ঘদিন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি চন্দ্রগঞ্জ উপজেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের আহবায়ক, ওয়েলফেয়ার ব্লাড ডোনেশানের কো-অর্ডিনেটর, বসুরহাট ফিউচার ক্যাডেট স্কুলের পরিচালক ও লক্ষ্মীপুরের অন্যতম পরিবেশবাদী, মাদকবিরোধী, স্বেচ্ছাসেবী সংগঠন সবুজ বাংলাদেশ সদর উপজেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন এবং জাফরপুর আদর্শ পাঠাগারের সভাপতিসহ বিভিন্ন সামাজিক সংগঠনের গুরুত্বপূর্ন পদে দায়িত্ব পালন করেছেন। তিনি লক্ষ্মীপুর সরকারি কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর অর্জন করেন।

আজকের সর্বশেষ সব খবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST