News Bulletin-PNG
, , ,
  1. অর্থ ও বাণিজ্য
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. ট্যুরিজম
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রশাসন
  15. ফিচার

চুয়াডাঙ্গায় সড়ক বিভাগের বৃক্ষ নিধনে সবুজ বাংলাদেশের মানববন্ধন।

News Bulletin
জুলাই ৩০, ২০২৬ ৯:১৮ অপরাহ্ণ
Link Copied!

চুয়াডাঙ্গা: বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল ৪টায় চুয়াডাঙ্গা সরকারি কলেজের সামনে আয়োজিত মানববন্ধনে পরিবেশবাদী সংগঠন, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সচেতন নাগরিকরা অংশ নেন। কর্মসূচি শেষে সংগঠনের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, নির্বিচারে গাছ কাটা পরিবেশ, জীববৈচিত্র্য ও জলবায়ুর জন্য মারাত্মক হুমকি। উন্নয়নের নামে পরিবেশ ধ্বংস কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। তারা অবিলম্বে নির্বিচারে গাছ কাটা বন্ধ, পরিবেশবান্ধব উন্নয়ন পরিকল্পনা গ্রহণ এবং কাটা প্রতিটি গাছের পরিবর্তে পর্যাপ্ত সংখ্যক নতুন গাছ রোপণের দাবি জানান।

এ সময় উপস্থিত ছিলেন সবুজ বাংলাদেশ, চুয়াডাঙ্গা জেলা শাখার সদস্য সচিব জাহিদ হাসান (ভিক্টর), যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান, যুগ্ম আহ্বায়ক জয়দীপ মজুমদার, যুগ্ম সদস্য সচিব তুহিন ইসলামসহ জেলা শাখার অন্যান্য সদস্যবৃন্দ।
মানববন্ধনে জীববৈচিত্র যুব সংস্থাসহ বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধিরাও অংশগ্রহণ করেন।

বক্তারা সতর্ক করে বলেন, পরিবেশ ও জনস্বার্থবিরোধী এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকলে ভবিষ্যতে আরও বৃহত্তর ও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। একই সঙ্গে তারা পরিবেশ রক্ষায় প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

আজকের সর্বশেষ সব খবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST