News Bulletin-PNG
, , ,
  1. অর্থ ও বাণিজ্য
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. ট্যুরিজম
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রশাসন
  15. ফিচার

হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো আনিসুল হক ও মামুনকে

News Bulletin
সেপ্টেম্বর ২৩, ২০২৪ ১২:১৮ অপরাহ্ণ
Link Copied!

এক হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে এবং পৃথক দুই হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. নুরুল হুদা চৌধুরীর আদালত তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

আরও পড়ুন—    রাতে ভালো ঘুমের জন্য যা করবেন

খিলগাঁও থানার একটি হত্যা মামলায় আনিসুল হক এবং আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আর উত্তরা পশ্চিম থানার মামলায় শুধু মামুনকে গ্রেপ্তর দেখানো হয়।

গত ৫ আগস্ট হাফেজ মোহাম্মদ জুবায়ের আহমদ হত্যার ঘটনায় খিলগাঁও থানায় মামলা হয়। আর গত ১৯ জুলাই হাফেজ মাওলানা সাদিকুল ইসলাম হত্যার ঘটনায় উত্তরা পশ্চিম থানায় মামলা হয়।

প্রিয়খবর/নয়ন

আজকের সর্বশেষ সব খবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST