News Bulletin-PNG
শনিবার, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:১৭
  1. অর্থ ও বাণিজ্য
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. ট্যুরিজম
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রশাসন
  15. ফিচার

মক্তব থেকে ফেরার পথে মাইক্রোবাসের চাপায় ৪ শিশু নিহত

News Bulletin
সেপ্টেম্বর ২৯, ২০২৪ ১২:১৭ অপরাহ্ণ
Link Copied!

কুষ্টিয়ার খোকসায় মক্তব থেকে ফেরার পথে মাইক্রোবাসের চাপায় ৪ শিশু নিহত হয়েছে।

রোববার (২৯ সেপ্টেম্বর) সকালে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুঠিপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হ‌লো- কুঠিপাড়া গ্রামের মো. হানিফের মেয়ে মীম (১২), একই গ্রামের পালন শেখের মেয়ে তানজিলা (১১) ও হেলাল উদ্দিনের মেয়ে যু‌থি (১২)। বা‌কি একজ‌নের প‌রিচয় জানা যায়নি।

আরও পড়ুন—    ইসরায়েলি হামলায় হাসান নাসরুল্লাহ নিহতঃ হিজবুল্লাহ

স্থানীয় ইউনিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস বলেন, সকালে মক্তব থেকে বাড়ি ফিরছিল চার শিশু। কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়‌ক পার হওয়ার সময় দ্রুতগামী একটি মাইক্রোবাস তাদের চাপা দিয়ে পাশের পুকুরে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই একজন ও হাসপাতালে নেওয়ার পরে তিন শিশু মারা যায়।

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস ব‌লেন, মাইক্রোবা‌সের চাপায় চার শিশুর মৃত্যু হয়ে‌ছে। প্রতিবাদে কুষ্টিয়া–রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রেখেছে বিক্ষুব্ধ জনগণ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে।

প্রিয়খবর/নয়ন

আজকের সর্বশেষ সব খবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST