News Bulletin-PNG
বুধবার, ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:১৫
  1. অর্থ ও বাণিজ্য
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. ট্যুরিজম
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রশাসন
  15. ফিচার

বিআরটিএ ও জন্ম-মৃত্যু নিবন্ধন সার্ভারে সাইবার হামলা: ডার্ক ওয়েবে বাংলাদেশের ৫ মিলিয়ন ডেটা বিক্রির পোস্ট

News Bulletin
আগস্ট ২, ২০২৫ ১১:০৮ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) ও জন্ম-মৃত্যু নিবন্ধন রেজিস্টার জেনারেল কার্যালয়ের সার্ভার সাইবার হামলার শিকার হয়েছে। ডার্ক ওয়েবে হ্যাকাররা এই দুই প্রতিষ্ঠানের মোট প্রায় ৫ মিলিয়ন ব্যবহারকারীর তথ্য বিক্রির বিজ্ঞাপন দিয়েছে।

৩১ জুলাই ডার্ক ওয়েবে বিআরটিএর ১ মিলিয়ন ডেটা ১,২০০ ডলারে বিক্রির জন্য পোস্ট করে হ্যাকাররা। তাদের দাবি, এসব ডেটায় রয়েছে ব্যবহারকারীর নাম, পাসপোর্ট নম্বর, ইমেইল ঠিকানা সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য।

এর আগে, ৩০ জুলাই জন্ম-মৃত্যু নিবন্ধন রেজিস্টার জেনারেল কার্যালয়ের ৪ মিলিয়ন ডেটা বিক্রির পোস্ট দেয় সাইবার অপরাধীরা। স্যাম্পল ডেটা প্রকাশ করে তারা জানায়, এতে রয়েছে ব্যবহারকারীর নাম, ফোন নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বরসহ সংবেদনশীল তথ্য। হ্যাকারদের দাবি, এই ডেটা ফাঁসের ঘটনা ঘটেছে ২০২৫ সালের জুলাই মাসে।

এ বিষয়ে প্রতিষ্ঠান দুটির একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও কাউকেই পাওয়া যায়নি।

গুরুত্বপূর্ণ এই দুই প্রতিষ্ঠানে সাইবার হামলার খবর এমন সময়ে সামনে এলো, যখন সরকারের সাইবার নিরাপত্তা সংস্থা বিজিডি ই-গভ সার্ট এবং বাংলাদেশ ব্যাংক পৃথক পৃথক সতর্কতা জারি করেছে। সতর্ক বার্তায় জানানো হয়েছে, সরকারি দপ্তর, জ্বালানি খাত, টেলিযোগাযোগ, আইটি অবকাঠামোসহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো সাইবার হামলার ঝুঁকিতে রয়েছে।

একাধিক সূত্র জানিয়েছে, বড় ধরনের অস্থিরতা সৃষ্টির লক্ষ্যে ২-৫ আগস্টের মধ্যে বড় সাইবার হামলা চালানো হতে পারে। বিশ্লেষকরা হামলাকারীদের উদ্দেশ্যকে মোটাদাগে তিন ভাগে ভাগ করেছেন— Mass Casualty (বিপুল প্রাণহানি), Major Economic Disruption (বড় ধরনের অর্থনৈতিক বিপর্যয়) এবং Spectacularity (দৃশ্যমান প্রভাব বিস্তার)।

আজকের সর্বশেষ সব খবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST