News Bulletin-PNG
শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:২৩
  1. অর্থ ও বাণিজ্য
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. ট্যুরিজম
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রশাসন
  15. ফিচার

চট্রগ্রামে পার্কিং থেকে গাড়ি চুরি, ১২ ঘণ্টার মধ্যেই চুরি হওয়া প্রাইভেট কার উদ্ধার, গ্রেফতার ১

News Bulletin
এপ্রিল ১৮, ২০২৬ ১১:২১ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম: নগরের পাঁচলাইশ এলাকায় পার্কিং থেকে চুরি হওয়া একটি প্রাইভেটকার ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় জড়িত মো. ইব্রাহিম (৪০) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি কুমিল্লার মুরাদনগর উপজেলার বাসিন্দা। বর্তমানে চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় বসবাস করছেন।

পুলিশ জানিয়েছে, ১৬ এপ্রিল ভোরে পাঁচলাইশ থানাধীন একটি বাসার পার্কিং এলাকা থেকে একটি টয়োটা প্রিমিও প্রাইভেটকার চুরি হয়। গাড়িটির আনুমানিক মূল্য প্রায় ২৫ লাখ টাকা।

এ ঘটনায় ১৭ এপ্রিল পাঁচলাইশ মডেল থানায় মামলা দায়ের করা হয়। মামলার তদন্তভার পায় মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-কমিশনার হাবিবুর রহমান জানান, নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পূর্ব নাসিরাবাদ থেকে চুরি হওয়া গাড়িসহ মো. ইব্রাহিমকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা গাড়িটি জব্দ করে হেফাজতে নেওয়া হয়েছে।

এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কিনা বা এটি সংঘবদ্ধ চক্রের কাজ কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। গাড়ি চুরির ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

আজকের সর্বশেষ সব খবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST