News Bulletin-PNG
, , ,
  1. অর্থ ও বাণিজ্য
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. ট্যুরিজম
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রশাসন
  15. ফিচার

লক্ষ্মীপুরে পচা-বাসি খাবার বিক্রির অভিযোগে ৩ হোটেলকে ১০ লাখ ২০ হাজার টাকা জরিমানা।

News Bulletin
সেপ্টেম্বর ১৮, ২০২৬ ২:৫৩ অপরাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুরে পচা-বাসি খাবার বিক্রি ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অভিযোগে তিনটি হোটেলকে মোট ১০ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা শহরে বিশুদ্ধ খাদ্য আদালত ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়।

জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো। রাজমহল হোটেল, নুরজাহান হোটেল ও মোহাম্মদীয়া হোটেল। এর মধ্যে রাজমহল হোটেলের মালিক বিষ্ণু বণিককে ৪ লাখ টাকা, নুরজাহান হোটেলের মালিক সাইফুল আলমকে ৫ লাখ টাকা এবং মোহাম্মদীয়া হোটেলের মালিক নাজমা বেগমকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান সূত্রে জানা গেছে, তিনটি প্রতিষ্ঠানের রান্নাঘরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির প্রমাণ পাওয়া যায়। পাশাপাশি পচা ও বাসি খাবার সংরক্ষণ ও বিক্রির অভিযোগও পাওয়া যায়। নুরজাহান হোটেলে খাবার তৈরিতে নিষিদ্ধ কেওড়াজল ব্যবহারের প্রমাণও পাওয়া গেছে।

অভিযান পরিচালনা করেন লক্ষ্মীপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. ওমর ফারুক। এ সময় উপস্থিত ছিলেন এসআরবি নোয়াখালী ক্যাম্পের ডিএডি অমলেশ বাইন, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমধু চক্রবর্তী এবং লক্ষ্মীপুর পৌরসভার নিরাপদ খাদ্য পরিদর্শক আব্দুল্লাহ হিল হাকিমসহ সংশ্লিষ্টরা।

জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমধু চক্রবর্তী বলেন, পচা-বাসি খাবার বিক্রি ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১০ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় খাবার হোটেল ও রেস্তোরাঁয় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আজকের সর্বশেষ সব খবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST