News Bulletin-PNG
শনিবার, ১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, সকাল ৭:৫০
  1. অর্থ ও বাণিজ্য
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. ট্যুরিজম
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রশাসন
  15. ফিচার

বেরোবিতে ভিসি হলেন ঢাবির অধ্যাপক শওকত

প্রিয় খবর প্রতিবেদকঃ
সেপ্টেম্বর ১৮, ২০২৪ ২:৩৯ অপরাহ্ণ
Link Copied!

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের অধ্যাপক ড. শওকত আলী।

বুধবার (১৮ সেপ্টেম্বর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

এতে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর আইন, ২০০৯ এর ১০ (১) ধারা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের অধ্যাপক ড. শওকত আলীকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর বা উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।

আরও পড়ুন—    সাবেক ৩ সিইসির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা

ভাইস-চ্যান্সেলর হিসেবে শওকত আলীর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে ৪ বছর হবে এবং তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি পাবেন। এছাড়া তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন বলেও জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

ড. শওকত আলী বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন এবং রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর একে একে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কোষাধ্যক্ষ, প্রক্টর, প্রভোস্টসহ গুরুত্বপূর্ণ পদে থাকা প্রায় ৪০ জন ব্যক্তি পদত্যাগ করেন।

প্রিয়খবর/নয়ন

আজকের সর্বশেষ সব খবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST