News Bulletin-PNG
বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:৩৮
  1. অর্থ ও বাণিজ্য
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. ট্যুরিজম
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রশাসন
  15. ফিচার

অন্তর্বর্তী সরকারে যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থনের আশ্বাস বাইডেনের

News Bulletin
সেপ্টেম্বর ২৪, ২০২৪ ১০:১০ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থনের কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন জো বাইডেন।

অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে তার দেশ পূর্ণ সমর্থনের প্রস্তাব দিয়েছে বলে জানান বাইডেন।

আরও পড়ুন—    বাংলাদেশে প্রবেশ, সীমান্তে বিএসএফ সদস্য আটক

এর আগে নিউইয়র্কের স্থানীয় সময় ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১১টায় (বাংলাদেশ সময় আজ রাত ৯টা) জাতিসংঘ সদর দপ্তরে এই দুই নেতার মধ্যে বৈঠক শুরু হয়।

গত তিন দশকে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের কোনো রাষ্ট্র বা সরকারপ্রধানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কোনো বৈঠকের নজির নেই। এমনকি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলার ফাঁকে কোনো দেশের শীর্ষ নেতার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় সাক্ষাৎ প্রায় বিরল।

প্রিয়খবর/নয়ন

আজকের সর্বশেষ সব খবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST