News Bulletin-PNG
বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, সকাল ৮:১৫
  1. অর্থ ও বাণিজ্য
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. ট্যুরিজম
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রশাসন
  15. ফিচার

ধলেশ্বরী নদীতে গোসলে নেমে বাবা-মেয়ে নিখোঁজ

News Bulletin
সেপ্টেম্বর ২৫, ২০২৪ ৩:১৭ অপরাহ্ণ
Link Copied!

মানিকগঞ্জের সিঙ্গাইরে ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে বাবা ও মেয়ে নিখোঁজ হয়েছেন।

বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বায়রা ইউনিয়নের খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজেরা হলেন বায়রা ইউনিয়নের চর নয়াবাড়ী গ্রামের বাসিন্দা মহিদুর রহমান (৪৫) ও তাঁর মেয়ে রাফা আক্তার (১২)। সিঙ্গাইর ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল উদ্ধারে কাজ করছেন।

আরও পড়ুন—    বিজয়নগরে আজমেরী গ্লোরি পরিবহণে আগুন

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে মহিদুর রহমান তাঁর মেয়ে রাফা আক্তারকে নিয়ে ধলেশ্বরী নদীতে গোসল করতে যান। এদিন মহিদুর রহমান মেয়েকে সাঁতার শেখানোর সময় হঠাৎ দুজনেই স্রোতে ভেসে নিখোঁজ হন। পরে স্থানীয়রা থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন। সিঙ্গাইর ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল তাঁদের উদ্ধারে কাজ করছেন।

সিঙ্গাইর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইস্তিয়াক আহম্মেদ বলেন, ৫ সদস্যের একটি ডুবুরি দল সকাল সাড়ে ৮টা থেকে উদ্ধারে কাজ করছে। নদীতে পানি কম থাকলেও প্রচুর স্রোত। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো নিখোঁজ বাবা-মেয়েকে উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।

প্রিয়খবর/নয়ন

আজকের সর্বশেষ সব খবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST