News Bulletin-PNG
বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, সকাল ৮:০৩
  1. অর্থ ও বাণিজ্য
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. ট্যুরিজম
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রশাসন
  15. ফিচার

রামপুর ব্লাড ব্যাংকের উদ্যোগে পূর্ব সৈয়দপুর-রামপুর-তিতারকান্দি সড়কের সংস্কার সম্পন্ন

News Bulletin
জুলাই ২৮, ২০২৫ ১১:২১ অপরাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুর সদর উপজেলার ১২নং চরশাহী ইউনিয়নের তিতারকান্দি, রামপুর ও পূর্ব সৈয়দপুর এলাকার জনগণের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে টক্কাপুল থেকে রামপুর সড়কের সংস্কার কাজ সম্প্রতি সম্পন্ন হয়েছে।

এই মহৎ উদ্যোগ গ্রহণ করে “রামপুর ব্লাড ব্যাংক”, যারা শুরু থেকেই মানবিক সহায়তার বিভিন্ন কাজে অবদান রেখে আসছে। রাস্তাটির সংস্কারকাজে স্থানীয় জনসাধারণের পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশ, চরশাহী শাখা থেকে উল্লেখযোগ্য ভূমিকা রাখা হয়। সংগঠনটির পক্ষ থেকে ৩০০ ফুট বালু প্রদানসহ স্বেচ্ছাসেবকরা সরাসরি শ্রম দিয়ে কাজটিকে বাস্তবায়নে সহযোগিতা করেছেন।

স্থানীয়দের মতে, সংস্কার হওয়া এই সড়কটি এখন সহজ ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করবে, যা এলাকার মানুষের দৈনন্দিন চলাচলে স্বস্তি এনে দেবে।

এ বিষয়ে রামপুর ব্লাড ব্যাংকের প্রতিনিধি জানান, “আমরা শুধু রক্ত নয়, মানবতার প্রয়োজনে সবসময় এলাকাবাসীর পাশে থাকতে চাই। এই উদ্যোগ তারই একটি উদাহরণ।”

আজকের সর্বশেষ সব খবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST