News Bulletin-PNG
শনিবার, ১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ৩:৫২
  1. অর্থ ও বাণিজ্য
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. ট্যুরিজম
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রশাসন
  15. ফিচার

লক্ষ্মীপুরে মেঘনার বেড়িবাঁধে ভাঙন, সরেজমিন পরিদর্শনে ইউএনও

News Bulletin
জুলাই ২৯, ২০২৫ ১২:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুর সদর উপজেলার ২০নং চররমনী মোহন ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বুড়িরঘাট এলাকায় মেঘনা নদীর তীরে অবস্থিত বেড়িবাঁধে ভাঙন দেখা দিয়েছে। হঠাৎ করেই দেখা দেওয়া এ ভাঙনে চরম আতঙ্কে রয়েছে এলাকাবাসী। স্থানীয়দের আশঙ্কা, অতিবৃষ্টি বা অতিরিক্ত স্রোতের কারণে যে কোনো সময় বাঁধ সম্পূর্ণ ভেঙে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হতে পারে অঞ্চলটি।

ভাঙনের খবর পেয়ে সোমবার (২৮ জুলাই) সরেজমিন পরিদর্শনে যান লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা। তিনি ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন এবং স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে ইউএনও দ্রুত ব্যবস্থা নিতে লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এর কর্মকর্তাদের আহ্বান জানান। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি জানান, ভাঙন রোধে ইজিপিপি প্রকল্প থেকে জরুরি ভিত্তিতে মাটি ফেলে ফাটল বন্ধ করার কার্যক্রম হাতে নেওয়া হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, প্রতি বছর বর্ষা মৌসুমে মেঘনার প্রবল স্রোতে নদীর তীরবর্তী এলাকায় ভাঙন দেখা দেয়। তবে এবার সরাসরি বেড়িবাঁধে ফাটল দেখা দেওয়ায় আতঙ্ক আরও বেড়েছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে এলাকায় বন্যা দেখা দিতে পারে, যার ফলে কৃষিজমি, বসতভিটা ও রাস্তাঘাটে ব্যাপক ক্ষতি হতে পারে বলে আশঙ্কা তাদের।

এ বিষয়ে পাউবো’র একজন কর্মকর্তা বলেন, “বিষয়টি আমরা গুরুত্ব সহকারে বিবেচনা করছি। অচিরেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”

আজকের সর্বশেষ সব খবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST