News Bulletin-PNG
রবিবার, ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, সকাল ৭:২২
  1. অর্থ ও বাণিজ্য
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. ট্যুরিজম
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রশাসন
  15. ফিচার

কক্সবাজারে ট্রেনের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত

News Bulletin
আগস্ট ২, ২০২৫ ৮:১৬ অপরাহ্ণ
Link Copied!

কক্সবাজার প্রতিনিধি মোহাম্মদ মিজানুর রহমান: কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। নিহতরা হলেন- অটোরিকশা চালক হাবিব উল্লাহ (৫০), যাত্রী রেনু আরা (৪৫), তার বোন আসমা আরা (১৩) এবং রেনু আরার দুই ছেলে আশেক উল্লাহ (৩) ও আতা উল্লাহ (এক বছর ৬ মাস)।

শনিবার (২ আগস্ট) দুপুরে রামুর ভারুয়াখালী রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাকে দুর্ঘটনার কারণ ও ‍নিহতদের পরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈয়বুর রহমান। তিনি জানান, ট্রেনের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশাটি ছিটকে যায়। এতে চালক শাহাব উদ্দিন, যাত্রী মর্জিনা ও তার শিশু সন্তানসহ অজ্ঞাত পরিচয় আরও এক যাত্রী মারা গেছেন।

তিনি আরও জানান, কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী থেকে সিএনজি চালিত অটোরিকশা নিয়ে ওই চার যাত্রী কক্সবাজার শহরে যাচ্ছিলেন। পথে রামুর রশিদনগর রেলক্রসিং পার হওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে।

উপজেলার রশিদনগর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য বদি আলম জানান, দুর্ঘটনার পরপরই হতাহত ব্যক্তিদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়েছে।

আজকের সর্বশেষ সব খবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST