News Bulletin-PNG
বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, সকাল ৮:০৮
  1. অর্থ ও বাণিজ্য
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. ট্যুরিজম
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রশাসন
  15. ফিচার

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিএনপি ও বাজার ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

News Bulletin
আগস্ট ২, ২০২৫ ১১:৫৮ অপরাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ বাজারে দীর্ঘদিনের ময়লার স্তুপ সরাতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে চন্দ্রগঞ্জ থানা বিএনপি ও চন্দ্রগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটি। শনিবার সকাল ৮টা থেকে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সামনে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার কার্যক্রম পরিচালনা করা হয়।

চন্দ্রগঞ্জ থানা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চুর নেতৃত্বে এ অভিযানে অংশ নেন বাজার ব্যবস্থাপনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ও চন্দ্রগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক এনায়েত উল্লাহসহ স্থানীয় নেতৃবৃন্দ।

দীর্ঘদিন ধরে চন্দ্রগঞ্জ বাজারের পশ্চিম বাজার এলাকায় রায়পুর-ঢাকা-চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কের পাশে ময়লার স্তূপ জমে থাকায় প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও বাজারের ক্রেতা-বিক্রেতারা চরম দুর্ভোগে পড়ছিলেন। স্থানীয়দের অভিযোগের পর বিষয়টি সমাধানে একযোগে উদ্যোগ নেয় বিএনপি ও বাজার ব্যবস্থাপনা কমিটি।

অভিযানে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবির, বিএনপি নেতা মোহাম্মদ আলী মেম্বার, মামুনুর রশিদ বাবলু, যুবদল নেতা নাছির উদ্দিন আলতাফসহ আরও অনেকে।

বাজার ব্যবস্থাপনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি এনায়েত উল্লাহ বলেন, নানা সংকীর্ণতার মাঝেও আমরা বাজারের উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত রেখেছি। দীর্ঘদিনের ময়লার স্তুপ সরাতে চন্দ্রগঞ্জ বাজারে যৌথ পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে বিএনপি ও বাজার ব্যবস্থাপনা কমিটি, এতে স্বস্তি ফিরেছে স্থানীয়দের মাঝে।

চন্দ্রগঞ্জ থানা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চু বলেন, বিএনপি’র যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির নির্দেশে ও স্থানীয় জনগণের দুর্ভোগ দূর করতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পরিচ্ছন্নতা অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

আজকের সর্বশেষ সব খবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST