News Bulletin-PNG
শনিবার, ১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, সকাল ১১:৪৭
  1. অর্থ ও বাণিজ্য
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. ট্যুরিজম
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রশাসন
  15. ফিচার

জলবায়ু পরিবর্তনের স্বপ্নে বাবুর সবুজ বাংলাদেশ

News Bulletin
আগস্ট ৭, ২০২৫ ১১:৪৪ অপরাহ্ণ
Link Copied!

সবুজ বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা বাবু: কৃষিপ্রেম থেকে জাতীয় পরিবেশ আন্দোলনের পথচলা

লক্ষ্মীপুর: পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও কৃষি উন্নয়নের স্বপ্ন নিয়ে এগিয়ে চলা এক তরুণের নাম ইসমাইল হোসেন বাবু। ছোটবেলা থেকেই বাবার সঙ্গে গাছ লাগানো ও কৃষিকাজে সম্পৃক্ত ছিলেন বাবু। বাবার সেই সবুজ শখই একসময় তার জীবনের লক্ষ্য হয়ে ওঠে। সেই লক্ষ্য বাস্তবায়নে ২০১৭ সালের ৫ মে তিনি প্রতিষ্ঠা করেন পরিবেশবাদী সংগঠন “সবুজ বাংলাদেশ”।

সবুজ বাংলাদেশের যাত্রা শুরু হয় লক্ষ্মীপুর থেকে। এখন এই সংগঠনের শাখা ছড়িয়ে পড়েছে দেশের ৪০টি জেলা ও ১৪০টি উপজেলায়। রয়েছে ৫০টা বিশ্ববিদ্যালয়ে জলবায়ু এম্ভাসেডর, সদস্য সংখ্যা ছাড়িয়েছে সাড়ে তিন হাজার। একঝাঁক তরুণকে সঙ্গে নিয়ে পরিবেশ ও কৃষি উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে সংগঠনটি।

সবুজ বাংলাদেশ: কাজের ক্ষেত্র ও অগ্রগতি
সংগঠনটি শুধুমাত্র বৃক্ষরোপণেই সীমাবদ্ধ নয়। এর কার্যক্রমে রয়েছে:
পরিবেশ সচেতনতা বৃদ্ধি, পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান, জলবায়ু পরিবর্তন বিষয়ক সেমিনার, মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযান, নার্সারি ও কৃষি প্রশিক্ষণ, মাদকবিরোধী ক্যাম্পেইন ও স্কুলভিত্তিক সচেতনতা, তরুণদের জন্য যুব প্রশিক্ষণ কর্মসূচি।

সবুজ কার্যক্রমের ধারা: বৃক্ষরোপণ ও বেকার যুব প্রশিক্ষণ কার্যক্রম
২০১৭ ও ১৮সালে দেশের বিভিন্ন অঞ্চলে রোপণ করেন ১লাখের বেশি বৃক্ষ। ২০১৯, ২০২০, ২০২২ ও ২০২৩, সালে এই সংখ্যা দ্বিগুণ হয়। ২০২৪ সালে সংগঠনটি ৫ লক্ষ বৃক্ষরোপণ সম্পন্ন করে এবং ২০২৫ সালে ১ লক্ষ বৃক্ষরোপণের লক্ষ্য নির্ধারণ করে রোপণ শুরু করেছেন।

এছাড়া, স্থানীয় পর্যায়ে—
১২০ জনকে নার্সারি প্রশিক্ষণ, বেকার যুবদের সারাদেশে প্রশিক্ষণ করান সরকারি বেসরকারিভাবে ১ হাজার ১৩০ জনকে,
২৩০ জন কৃষককে মৌসুমভিত্তিক কারিগরি প্রশিক্ষণ প্রদান, বীজ ও সার বিতরণ কার্যক্রম পরিচালনা করেন, কৃষকদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও কৃষকের অধিকার রক্ষায় মানববন্ধন আয়োজন। সফল বর্গাচাষীদের সম্মাননা প্রদান করেছে সংগঠনটি।

জলবায়ু সম্মেলন, বিভিন্ন যুব সম্মেলনের মাধ্যমে তরুণদের চমৎকার একটি প্লাটফর্ম হিসেবে সারাদেশের সম্মান অর্জন করেছে সংগঠনটি।

মানবিক সহায়তায় সবুজ বাংলাদেশঃ কোভিড-১৯ মহামারির সময়ে, যেখানে অনেকেই দূরে সরে গিয়েছিলেন, সেখানে সবুজ বাংলাদেশ ৪২ জন মৃত ব্যক্তির দাফনের দায়িত্ব পালন করে প্রশংসিত হয়। ১০ হাজার পরিবারকে ত্রাণ সহায়তা প্রদান, মাক্স বিতরণ ১৫ হাজার, অক্সিজেন ৪০০ জনকে সেবা দান।

২০২৪ সালের ভয়াবহ বন্যায়, সংগঠনটি ৩,০০০ পরিবারকে ত্রাণ সহায়তা, ৭টি ঘর নির্মাণ এবং ১০টি গভীর নলকূপ স্থাপন করে। এইসব কাজ প্রমাণ করে, সবুজ বাংলাদেশ শুধু পরিবেশ নয়, মানুষের দুর্দিনেও পাশে থাকে মানবিক দায়বদ্ধতা নিয়ে।

সম্মাননা ও অর্জনঃ সংগঠনের এই নিরবিচার কাজের স্বীকৃতিস্বরূপ ২০১৯ সালে ইসমাইল হোসেন বাবু জাতীয় পরিবেশ পদক লাভ করেন। তিনি পরিবেশ শিক্ষা ও প্রচার ক্যাটাগরিতে চট্টগ্রাম বিভাগে প্রথম স্থান অর্জন করেন। পরিবেশের ক্ষেত্রে অবদান রাখায় ওআইসি থেকে যুব মন্ত্রনালয়ের মাধ্যমে পরিবেশের ক্ষেত্রে অবদান রাখায় পান জাতীয় ভলান্টিয়ার এ্যাওয়ার্ড ২০২০ এছাড়াও সংগঠনটি বিভিন্ন সময় জেলা প্রশাসন, বনবিভাগ, এবং বেসরকারি সংস্থা থেকে সম্মাননা ও শুভেচ্ছা স্মারক অর্জন করেছে। মালয়েশিয়া থেকে সার্টিফিকেট অর্জন করেন।

প্রতিষ্ঠাতার ভাবনাঃ সবুজ বাংলাদেশের প্রতিষ্ঠাতা ইসমাইল হোসেন বাবু বলেন,

“মনোবল এবং সততা নিয়ে কাজ করে যেতে চাই। সবুজ বাংলাদেশ অল্প সময়েই এতদূর এগোবে ভাবিনি। আমাদের সফলতার পেছনে বড় কারণ হলোসবুজ বাংলাদেশ নামটি মানুষ ইতিবাচকভাবে গ্রহণ করেছে। আমরা পরিবেশবান্ধব ও কৃষিসমৃদ্ধ একটি দেশের স্বপ্ন দেখি। সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকেই আমাদের পরিবেশ রক্ষায় এগিয়ে আসতে হবে। তরুণদেরকেই ভবিষ্যতের নিরাপদ পৃথিবী গড়ার নেতৃত্ব নিতে হবে।”

সবুজের পথে আগামীর অঙ্গীকারঃ সবুজ বাংলাদেশের লক্ষ্য শুধু একটি সংগঠন গড়ে তোলা নয়, বরং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ, পরিচ্ছন্ন ও টেকসই বাংলাদেশ উপহার দেওয়া। জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব মোকাবিলায় এমন উদ্যোগ সময়ের দাবি। আর সেই দাবিকে সামনে রেখে ইসমাইল হোসেন বাবু ও তার সংগঠন কাজ করে যাচ্ছে নিরলসভাবে।

আজকের সর্বশেষ সব খবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST