News Bulletin-PNG
রবিবার, ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, বিকাল ৫:১২
  1. অর্থ ও বাণিজ্য
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. ট্যুরিজম
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রশাসন
  15. ফিচার

সবুজ বাংলাদেশ ভোলা জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

News Bulletin
আগস্ট ৮, ২০২৫ ১১:৪৪ অপরাহ্ণ
Link Copied!

ভোলা, ৮ আগস্ট ২০২৫, শুক্রবার — সবুজ বাংলাদেশ ভোলা জেলা কমিটির উদ্যোগে জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা, কার্যক্রম এবং পরিবেশ সুরক্ষায় করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সবুজ বাংলাদেশ ভোলা জেলা কমিটির উপদেষ্টা পারবেজ মাহমুদ হিমু। সভার সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি নুরে আলম।

এসময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি মারুপ ও সুমাইয়া, সাধারণ সম্পাদক সাহাবউদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক ইশরাত জাহান নুহা, সাংগঠনিক সম্পাদক আল আমিন, প্রচার সম্পাদক জহির রায়হান, নারী ও শিশু বিষয়ক সম্পাদক তানজিলা আক্তার, অর্থ বিষয়ক সম্পাদক নাইম এবং কৃষি বিষয়ক সম্পাদক আহমেদ শাহীন।

বক্তারা তাদের বক্তব্যে পরিবেশ সুরক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং এ বিষয়ে তরুণ প্রজন্মের ভূমিকার উপর গুরুত্ব আরোপ করেন। সভায় আগামী দিনের কর্মপরিকল্পনা ও উদ্যোগ নির্ধারণ করা হয়।

আজকের সর্বশেষ সব খবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST