News Bulletin-PNG
সোমবার, ১২ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, বিকাল ৪:৫২
  1. অর্থ ও বাণিজ্য
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. ট্যুরিজম
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রশাসন
  15. ফিচার

সংগীতশিল্পী শাফিনকে নিয়ে আসিফের আবেগঘন পোস্ট

News Bulletin
জুলাই ২৬, ২০২৫ ২:০৩ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশের ব্যান্ড সংগীতের কিংবদন্তী শিল্পী, মাইলসের ভোকাল ও বেজিস্ট শাফিন আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকীতে তার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগঘন পোস্ট করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর।

আসিফ আকবর তার পোস্টে শাফিন আহমেদের প্রতি ব্যক্তিগত শ্রদ্ধা ও অনুরাগের কথা তুলে ধরেছেন। পোস্ট আসিফ লিখেছেন, ‘৯৪ সাল, অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি। তখন কুমিল্লায় ব‍্যান্ড গঠন নিয়ে আমাদের উন্মাদনা ছিল। একজন ইয়াং স‍্যার ক্লাসেই বিরক্ত হয়ে বললেন ব‍্যান্ড নিয়ে এতো ব‍্যস্ত।’

স্যার বললেন, ‘তুমি কি হামিন শাফিন হতে পারবা? বুঝলাম স‍্যার নিজেও ৯০ এর মিউজিকের অনুরক্ত। স‍্যারকে বললাম উনারা তো লিজেন্ড স‍্যার, অন্তত আসিফ তো হতে পারবো। গতবছর এই দিনে আমার কনসার্ট ছিল পর্তুগালের লিসবনে।

তার কথায়, ‘উত্তাল জুলাইয়ে আমরা দেশ থেকে বিচ্ছিন্ন, ইন্টারনেট নাই। কনসার্ট শেষে ফেসবুকে দেখলাম মাইলসের শাফিন ভাই আর নেই। খুব শকড হয়ে একটা পার্কে গভীর রাত পর্যন্ত বসেছিলাম। পরে নিউইয়র্কের প্রমোটর আলম ভাইকে ফোন দিয়ে বিস্তারিত জানলাম।’

আসিফ লিখেছেন, ‘শাফিন ভাই আমার অসম্ভব শ্রদ্ধার একজন পারফর্মার। উনার অনেক গান স্টেজে গেয়ে নিজেকে প্রস্তুত করেছি। শাফিন ভাইয়ের সাথে মোবাইল টেক্সটে কথপোকথন হতো। দেখা হয়েছে খুব কম, তিনি সবসময়ই ছিলেন স্নেহপরায়ণ।’

সংগীতশিল্পীর ভাষ্য, ‘তরুন মুন্সীর কথা সুরে একটা গানও প্রডিউস করেছিলাম, তিনি ভয়েসও দিয়েছেন। গানটি এখনো সেভাবেই রয়ে গেছে। আজ শাফিন আহমেদ ভাইয়ের প্রথম মৃত‍্যুবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা জানাই।’

আজকের সর্বশেষ সব খবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST