News Bulletin-PNG
মঙ্গলবার, ১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:৪৭
  1. অর্থ ও বাণিজ্য
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. ট্যুরিজম
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রশাসন
  15. ফিচার

কক্সবাজার সফর: হাসনাত-সারজিস-জারাসহ এনসিপির ৫ নেতাকে দর্শানোর নোটিশ

News Bulletin
আগস্ট ৬, ২০২৫ ৯:১৩ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটির হাইকমান্ড। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বুধবার (৬ আগস্ট) এই নোটিশ জারি করা হয়।

দলীয় সূত্রে জানা গেছে, ৫ আগস্ট ‘জুলাই অভ্যুত্থানের’ প্রথম বার্ষিকী উপলক্ষে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কর্মসূচি চলাকালে অভিযুক্ত নেতারা ব্যক্তিগত সফরে কক্সবাজারে যান। বিষয়টি রাজনৈতিক পর্ষদকে না জানানোয় দলের পক্ষ থেকে এ পদক্ষেপ নেওয়া হয়।

নোটিশে বলা হয়েছে, সফর সম্পর্কে পূর্বে কোনো তথ্য বা ব্যাখ্যা না দেওয়ায় এটি দলীয় শৃঙ্খলার পরিপন্থী হিসেবে বিবেচিত হচ্ছে।

নোটিশপ্রাপ্ত নেতারা হলেন— তাসনিম জারা, খালেদ সাইফুল্লাহ, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারী।

এ বিষয়ে এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংশ্লিষ্ট নেতাদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে হবে।

ব্যাখ্যা সন্তোষজনক না হলে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।

আজকের সর্বশেষ সব খবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST